ধানখেত থেকে নারীর লাশ উদ্ধার

প্রকাশ : ২০ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা ৯ নম্বর ওয়ার্ড এলাকায় ধানখেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম চিলা এলাকার বাসিন্দা শ্রী মুকুন্দ বাইনের ধানি জমিতে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় লোকজন একটি নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৫৫ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, লাশের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।