সুন্দরবন জার্নালিজম ফোরামের সভা

প্রকাশ : ২১ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনকে প্লাস্টিক, পলিথিন মুক্ত রাখতে ও জনসচেতনতা বাড়াতে সুন্দরবন জার্নালিজম ফোরামের সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সুন্দরবন জার্নিালিজম ফোরামের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে জনসচেতনাতামূলক সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবুসাঈদ শুনু। সভায় সুন্দরবনকে প্লাস্টিক পলিথিনমুক্ত রাখার নানা কৌশল উপস্থাপন করেন স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তরের জেলা প্রকল্প কর্মকর্তা খোন্দকার জিলানী হোসেন। উন্নয়ন সংস্থা রূপান্তরের সহযোগিতায় অনুষ্ঠিত এই সভায় জেলার বিভিন্ন উপজেলার ২৫ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন। গণমাধ্যমকর্মীরা সুন্দরবনে ভ্রমণপিপাসু পর্যটকদের সুন্দরবনের পরিবেশ প্রতিবেশ ঠিক রাখতে এবং তাদের সচেতনতা বাড়াতে প্লাস্টিক পলিথিন ব্যাহারের ক্ষতিকর বিষয়টি গুরুত্ব সংবাদমাধ্যমে তুলে ধরার অভিব্যক্তি প্রকাশ করেন।