কুষ্টিয়ায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

প্রকাশ : ২১ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুষ্টিয়া প্রতিনিধি

আইন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে কুষ্টিয়ার আইন ও বিচার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জগন্নাথ পাড়ে সম্মেলনকক্ষে কুষ্টিয়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সিনিয়র জেলা জজ এনায়েত কবির সরকার। কুষ্টিয়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফিরোজ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম, মারিয়াম আক্তার ময়না, সিনিয়র সিভিল জজ নিশাত রঞ্জন বিশ্বাস, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া কারাগারের জেল সুপার শরিফুল আলম, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মান্নান, আইনজীবী সমিতির সভাপতি শেখ আবু সাঈদ, সাধারণ সম্পাদক এম এম শাকিল মাহমুদ, কুষ্টিয়া আদালতের পিপি খন্দকার সিরাজুল ইসলামসহ কুষ্টিয়ার ৭টি থানার অফিসার ইনচার্জ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়টি আলোচনায় উঠে আসে। অনেক ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেটসহ বিচার সংশ্লিষ্ট নথি বিলম্বে আদালতে পৌছানোর কারণে চলমান মামলা নিষ্পত্তিতে বেশি সময় লেগে যায়।