গড়াই নদীতে গোসলে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রকাশ : ২১ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার গড়াই নদীতে গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থী দুই বন্ধু মারা গেছে। গতকাল বুধবার দুপুরে শহর-সংলগ্ন হরিপুর সংযোগ সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে। নিহত অপূর্ব ইফতি তাইফ (১৮) হাটশ হরিপুর এলাকার মাহাবুল ইসলামের ছেলে ও দি কুষ্টিয়া ওল্ড হাইস্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিল এবং নিহত সাকিবুল ইসলাম (১৯) শহরের থানাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে ও কুষ্টিয়া জিলা স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিল। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শেষে দুই বন্ধু গড়াই নদীতে গোসলে নামে। নদীর যে জায়গায় গোসলে নামে সেখানে অনেক পানি ও গভীর। তারা গোসলে নামার পরে অনেক সময় না উঠলে আশপাশে থাকা মানুষের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন কুষ্টিয়া ফায়ার সার্ভিসে খবর দেয় ও নিজেরা নদীতে নেমে খুঁজতে থাকে। ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয় লোকজ তাদের দুইজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।