সোনাগাজীতে পোল্ট্রি খামারে অভিযান
প্রকাশ : ২১ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রাম ও নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের মধ্যবর্তী কুমিরা খাল সংলগ্ন স্থানে গড়ে উঠা পোল্ট্রি ফার্মসমূহ কর্তৃক খালে সরাসরি বর্জ্য ফেলায় উপজেলা প্রশাসন, সোনাগাজী কর্তৃক মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, প্রাণিসম্পদ বিভাগ, পরিবেশ অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ড এর কর্মকর্তাদের সমন্বয়ে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। উল্লেখ্য যে, এরআগে বেশ কয়েকবার খামারের মালিকদের সতর্ক করা সত্ত্বেও তারা বর্জ্য ব্যবস্থাপনার জন্য কোন বায়োগ্যাস প্লান্ট স্থাপন করেননি এবং খামারের বর্জ্যসমূহ খালেই ফেলে আসছিলেন। এতে করে খালের পানি সম্পূর্ণভাবে দূষিত হয়ে পড়ছে এবং জনগণ অতিষ্ঠ হয়ে প্রতিনিয়তই অভিযোগ করে আসছিলেন।
