সিরাজগঞ্জে কাপড় ব্যবসায়ী হত্যায় দুইজনের যাবজ্জীবন
প্রকাশ : ২১ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে কাপড় ব্যবসায়ী জাফর প্রামানিক হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তারা হলেন- সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ি মহল্লার শাহ আলী ও শাহজাদপুর উপজেলার তালগাছি গ্রামের মঞ্জিল হোসেন। গত মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ-৩য় আদালতের বিচারক নজরুল ইসলাম এ রায় দেন। ওই আদালতের অতিরিক্ত পিপি আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১১ সালের ৪ নভেম্বর সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপরেখি গ্রামের ওই কাপড় ব্যবসায়ী বগুড়ায় কাপড় বিক্রি শেষে রাতে বাড়ি ফিরছিলেন।
