‘সরকার কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতে কাজ করছে’

প্রকাশ : ২৩ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেছেন, সরকার কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে খাদ্যবান্ধব নীতির আওতায় সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ সংগ্রহ করছে। এতে কৃষকরা লাভবান হবেন এবং খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

গতকাল শুক্রবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে বোরো সংগ্রহ অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাখখেরল ইসলাম, বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলাইমান ইসলাম মেহেদী, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস প্রমুখ।