‘নজরুল আমাদের জীবনের অবিচ্ছেদ অংশ’

প্রকাশ : ২৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি বলেছেন- নজরুল আমাদের জীবনের অবিচ্ছেদ অংশ। সাবেক সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশে কবি নজরুলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে কবর দেয়া হয়। কবি নজরুল বিশ্বাস করতেন সবার উপরে মানুণ সত্য তার উপরে নাই। যারা নজরুলকে ভালবেসেছেন তারা বলতে পারবেন নজরুলের গভীরতা। তিনি বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এমপিদের টেক্স ফ্রি গাড়ি দেয়া বন্ধ করেছেন। তিনি বিশ্বাস করেন জনগনের টাকায় বিলাসিতা নয়। তিনি গতকাল বিকালে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুরে কবির নামে প্রতিষ্ঠিত সরকারী নজরুল একাডেমী মাঠে নজরুল মঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবাষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিাসাবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী মোঃ শরীফুল আলম, ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ মাহবুবুর রমান, বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, ময়মনসিংহ বিজ্ঞ জেলা দায়রা জজ জাকির হোসেন। অনুষ্ঠানে আলোচকবৃন্দ ছিলেন নজরুল গবেষক ড. ইঞ্জিনিয়ার মোঃ খালেকুজ্জামান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভবাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো.হাবিব-উল মাওলা, নজরুল গবেষক রাশেদুল আনাম।