
ছাগলে সজনে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদী উপজেলায় দুই প্রতিবেশীদের মধ্যে মারামারিতে মাহাবুল হোসেন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোবার দুপুরের দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।