মাকে খুনের দায়ে ছেলের যাবজ্জীবন
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে লাঠি দিয়ে পিটিয়ে মাকে খুনের দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান ওই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম জহিরুল ইসলাম (৩২)। তিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দুয়াজানী গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে। টাঙ্গাইলের পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন জানান, নাগরপুরের বঙ্গ বকুটিয়া গ্রামের বাবুল মিয়ার দ্বিতীয় স্ত্রী নূরবানু (৪২) তিন ছেলেকে নিয়ে দুয়াজানী মধ্যপাড়া গ্রামে বসবাস করতেন। নূরবানুর প্রথম স্বামী আব্দুল মিয়ার মৃত্যুর পর তিন ছেলেসহ বাবুল মিয়ার সঙ্গে বিয়ে হয়। বিগত ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি সকালে মেঝ ছেলে জহিরুল ইসলাম নিজ বাড়িতে মা নূরবানুকে লাঠি দিয়ে পিটিয়ে নির্মমভাবে খুন করেন।
