ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে ঢাকা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, বিশেষ করে শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকদের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন।
গতকাল সোমবার দুপুরে আশুলিয়ার সড়ক ও মহাসড়ক পরিদর্শনে এসে এসব তথ্য জানান পুলিশ সুপার। তিনি বলেন, ঈদকে সামনে রেখে যানজটপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। সড়ক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিবহন মালিক ও সংগঠনগুলোর সাথে বৈঠক করা হয়েছে। সেই সাথে আশুলিয়ার বাইপাইল চন্দ্রা মহাসড়কে ঘর মুখো মানুষের ভোগান্তি কমাতে, জেলা পুলিশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং হাইওয়ে পুলিশ এক সাথে কাজ করছে বলেও জানান তিনি।
পরে তিনি আশুলিয়া থানা পরিদর্শন করেন।
এদিকে শিল্পাঞ্চল আশুলিয়ায় গতকালক থেকে শুরু হয়েছে পোশাক শ্রমিকদের ঈদের ছুটি। দুপুরে বেশ কিছু শিল্প কারখানায় ছুটি ঘোষণার পর ধীরে ধীরে সড়কে নামতে থাকে যাত্রীরা।
তবে সড়ক মহাসড়কগুলোতে এখনও যাত্রী বা পরিবহনের বাড়তি চাপ দেখা যায়নি।
