অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা আটক তিন

প্রকাশ : ২৬ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে চালক ও যাত্রীকে বেঁধে রেখে অটোভ্যান ও মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় তিন ‘ছিনতাইকারীকে’ গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল সোমবার ভোরে উপজেলার কদিমচিলান ইউনিয়নের পুকুরপাড়া গ্রামের একটি ফাঁকা রাস্তায় এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ছিনতাই হওয়া মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। আটকরা হলেন- রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের আতাউর মন্ডল (৪২), আশরাফপুর গ্রামের শ্রী সুনীল কুমার (৫৫) এবং নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া গ্রামের সেন্টু আলী (৫৫)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার ভোরে ভ্যানচালক সিদ্দিক মালিথা যাত্রী আবু তাহেরকে নিয়ে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। পুকুরপাড়া গ্রামের ফাঁকা রাস্তায় পৌঁছালে চারজন ছিনতাইকারী টর্চলাইট দিয়ে তাদের অটোভ্যানের গতি রোধ করে। পরে ধারালো অস্ত্রের মুখে তাদের হাত-পা ও চোখ-মুখ বেঁধে পাশের একটি খেজুর বাগানে ফেলে রাখে এবং অটোভ্যান ও একটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।