বিনামূল্যে চিকিৎসাসেবা
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
লালমনিরহাট প্রতিনিধি
দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে স্থানীয় ছাত্রকল্যাণ সংঘ। গতকাল রোববার দিনব্যাপী লালমনিরহাটের আদিতমারী উপজেলার প্রত্যন্ত ভেলাবাড়ী নামক গ্রামে ফ্রি মেডিকেলের মাধ্যমে শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ওষুধপত্র প্রদান করা হয়। দিনভর রোগী দেখেন, অবসরপ্রাপ্ত লালমনিরহাট সিভিল সার্জন ডা. কাসেম আলী, সদর হাসপাতলের চিকিৎসক ডা. হাফিজুর রহমানসহ বিশেষজ্ঞ চিকিৎসকরা।
