গাঁজাসহ আটক দুই

প্রকাশ : ০১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাওড়া ইউনিয়নের চালিতাবুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই তানজিল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ৫নং চাওড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চালিতাবুনিয়া ব্রিজ সংলগ্ন শাহজাহান গাজীর বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালান।