পাগলা মহিষের তাণ্ডবে আহত ১১

প্রকাশ : ০২ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের উদয়দী গ্রামে একটি পাগলা মহিষের তাণ্ডবে অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার রাতে হাইজাদী ইউনিয়নের উদয়দী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বড়ইকান্দি গ্রামের রাজিব, দরিয়াবাদ এলাকার সাদমান, বল্লভদী কান্দা এলাকার মাসুম, আলমগীর, দরিয়াবাদ এলাকার মেহেদী, শরিফ এবং রাব্বি।আহতদের মধ্যে জাকারিয়া, ইসমাইল ও ইব্রাহিমের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।