মেলান্দহে বৃদ্ধার লাশ উদ্ধার

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে এক বৃদ্ধার বিবস্ত্র লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার হাজরাবাড়ি পৌরসভা এলাকার দাঁতভাঙা ব্রিজের পাশ থেকে লাশ উদ্ধার করে পুলিশ। মাদারগঞ্জ মডেল থানার সার্কেল এসপি মোস্তাফিজুর রহমান ভূঞা জানিয়েছেন, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করা হয়। প্রথমে লাশের পরিচয় না পাওয়ায় অজ্ঞাত বিবেচনায় আনা হলেও পরে পিবিআই’র সহায়তায় বায়োমেট্রিক পদ্ধতিতে হাতের আঙ্গুলের ছাপ নিয়ে লাশের পরিচয় সনাক্ত করা হয়। মৃত ব্যক্তি মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের চরপলিশা গ্রামের হারেস আলীর ছেলে শাহজামাল(৫৫)।