সোনাগাজীতে মতবিনিময়

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সোনাগাজী(ফেনী) প্রতিনিধি

সোনাগাজী আল ইহসান ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধা ভোগী নারীদের নিয়ে মতবিনিময় সভা সোমবার বিজয় নগর সংলগ্ন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উইন্ডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সিআইপি মেজবাহ উদ্দিন খান কিসলুর সভাপতিত্বে, সাবেক সচিব মাহবুব মিল্লাত এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা সিনিয়র জজ নাছির উদ্দীন, উপসচিব আপেল মাহমুদ, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, ব্যবসায়ী রেজাউল বিল্লাহ শিমুল, বিএনপি ও বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর চৌধুরী চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী বেলাল হোসেন, রফিকুল ইসলাম খান লাভলু প্রমুখ।