হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা মহির উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জালালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক। এনায়েতপুর থানার ওসি জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘঠিত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ওই আ.লীগ নেতা। গোপনসংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
