সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ের সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর নাম আরিফা ইসলাম (৪২)। তিনি উপজেলার পাগলা থানাধীন মশাখালি ইউনিয়নের বলদি গ্রামের খায়রুল ইসলামের স্ত্রী। ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মশাখালি ইউনিয়নের বলদি গ্রামে। নিহত গৃহবধূ ঐ গ্রামের খায়রুল ইসলাম স্ত্রী। নিহতের স্বামী খায়রুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ঘরের ফ্রিজ থেকে খাবার বের করার সময় সাপের কামড়ে আক্রান্ত হয় আমার স্ত্রী আরিফা। বসতঘরের মেঝেতে ইটের ওপর ফ্রিজ রাখা ছিল। ইটের ফাঁকে লুকিয়ে ছিল বিষাক্ত সাপ। পরে তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলেদায়িত্বরত চিকিৎসক দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় তার মৃত্যু হয়।