ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চাঞ্চল্যকর মানসিক প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি শান্তকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব -১২ সদস্যরা। তিনি ওই উপজেলার পূর্ব লক্ষীকোলা গ্রামের বেল্লাল হোসেনের ছেলে। র্যাব -১২’র কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৬ এপ্রিল সকলে প্রতিবন্ধী শিশু স্কুলে যাচ্ছিল। এ সময় শান্ত তাকে ফুসলিয়ে ও টাকার প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ব্যাপারে ওই শিশুর বাবা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে। এ মামলায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার নলকা এলাকায় অভিযান চালানো হয়। এ অভিযানে মামলার প্রধান আসামি শান্তকে গ্রেপ্তার করা হয়েছে।
