মৌলভীবাজারে বজ্রপাতে একসঙ্গে ১৩ গরুর মৃত্যু
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মাঠে ঘাস খাওয়ার সময় আকস্মিক বজ্রপাতে একসঙ্গে ১৩টি গরুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।বজ্রপাতে নিহত গরুর মালিকরা হলেন—কুচাই চা বাগান এলাকার রবি মুন্ডা, কালাচান মুন্ডা, বুধুলাল মুন্ডা, রাজেন মুন্ডা, মক্র মুন্ডা, চিনিলাল মুন্ডা ও বিরসা মুন্ডা।স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই চা বাগান এলাকায় একটি মাঠের মধ্যে গরুগুলো ঘাস খাচ্ছিল।
