ভাবি-ভাতিজা হত্যা মামলায় দেবরসহ গ্রেপ্তার দুই
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের দৌলতপুরে আলোচিত ভাবি-ভাতিজা হত্যা মামলার প্রধান আসামি মো. ইউসুফ মোল্লা ও তার সহযোগী মো. সুমন হোসেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বুধবার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএমণ্ডসেবা)। পুলিশ জানায়, গত ৩০ মে রাতে দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পারিবারিক বিরোধের জেরে ইউসুফ মোল্লা তার বড় ভাইয়ের স্ত্রী আমেনা খাতুন (৩২) ও ১৫ মাস বয়সী ভাতিজা আসলাম হোসেন আসাদকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করেন। এ সময় বড় ভাই আব্দুস সালাম মোল্লা (৪৮)-কেও হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করা হয়। তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
