ধামরাইয়ে সাত প্রতিষ্ঠান মালিককে জরিমানা
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চারটি হাসপাতাল একটি ফার্মেসী ও দুই খাবার হোটেলে পরিবেশ ঠিক না থাকায় এক লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ধামরাই উপজেলার কালামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন।
এসময় কাগজপত্র আপডেট না থাকায় অ্যাপোলো হাসপাতাল, পদ্মা জেনারেল হাসপাতাল, জনতা হাসপাতাল সহ চারটি হাসপাতাল প্রত্যেক মালিককে ১০ হাজার করে ও একটিকে ৫ হাজার টাকা সর্বমোট ৩৫ হাজার টাকা খালেক ফার্মেসী মালিকে ১০ হাজার টাকা এবং দুইটি খাবার হোটেল মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এতে সর্বমোট ৭ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন জানান, হাসপাতাল মালিকদের কাগজপত্র ঠিক করার জন্য এক মাসের সময় দেয়া হয়েছে। এসময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র আউডেট না করলে পরবর্তী অভিযানে সিলগালা করে দেয়া হবে। হোটেল মালিকদের খাবারের পরিবেশ ঠিক রাখাসহ খাবার মান ঠিক রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
