সোনাগাজী লোকালয়ে বর্জ্য ফেলার প্রতিবাদ
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজী পৌরসভার বর্জ্য মতিগঞ্জ ইউনিয়নের লোকালয়ে ফেলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করছেন এলাকাবাসী। গতকাল শুক্রবার দুপুরে সোনাগাজী-ফেনী আঞ্চলিক মহাসড়কের ছাদেকের টেক নামক স্থানে তারা এ কর্মসূচি পালন করেন। এসময় বক্তারা বলেন, গত কয়েক মাস ধরে হঠাৎ করে সোনাগাজী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা সম্পূর্ণ বেআইনিভাবে পৌরসভার বর্জ্য মতিগঞ্জ ইউনিয়নের সোনাগাজী-ফেনী আঞ্চলিক মহাসড়কের পাশে ফেলছেন। এতে পরিবেশ দূষণের পাশাপাশি মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে দিনযাপন করছেন স্থানীয়রা। তাদের দাবি চর্ম রোগ ও শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রাস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ।
