প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

বোয়ালখালী উপজেলার কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বোয়ালখালী পৌরসভার আদর কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা। বন্ধুদের সঙ্গে আড্ডা-স্মৃতিচারণের ধরণ ছিল অত্যন্ত আবেগঘন।

১৯১৭ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের ২০০১ এসএসসি ব্যাচের শিকার্থীরা দীর্ঘদিন পর এক ছাদের নিচে মিলিত হন। শিক্ষার্থীদের পদচারণায় পুরো কমিউনিটি সেন্টার উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও পারস্পরিক সর্ম্পক আরও মজবুত করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন পর পুরনো সহপাঠীদের কাছে পেয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ স্কুল জীবনের দুষ্টুমির কথা স্বরণ করেন। কেউবা ফিরে যান জীবনের সোনালি দিনগুলোর স্মৃতিতে। প্রাক্তন শিক্ষার্থীরা তাদের বক্তব্য বলেছেন, কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি ইতিহাস। এই ধরনের আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ করবে বলে তারা আশা প্রকাশ করেন। ঈদের আনন্দঘন পরিবেশে আয়োজিত এই পুনর্মিলনী যেন শেকড়ে ফিরে যাওয়ার এক সুযোগ তৈরি করে দিয়েছিল।