৫৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের অভিযানে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৫৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

গতকাল শনিবার উপজেলার সারদানগর ও হুলহুলিয়া বিলে অভিযান পরিচালনা করে এসব নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত। এসময় উপস্থিত ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, চলনবিলে নতুন পানি আসতেই কিছু অসাধু ব্যক্তি মা মাছ ও পোনা মাছ নিধন শুরু করেছে। নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিষয়ে কোনো ছাড় নয়। বিলের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।