রাণীশংকৈলে বৃক্ষরোপণ
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
গতকাল শনিবার নন্দুয়ার ইউনিয়নের কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, এডুকো-ইএসডিও’র সে-লিড প্রকল্পের কিশোর-কিশোরী ও যুবদের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার ৪০টি ভিন্ন ভিন্ন এলাকায় একযোগে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে আমজুয়ান, ফুলবাড়ী ও কুমড়িয়া গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান। তিনি বক্তব্যে বলেন, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ এবং প্লাস্টিক পণ্য বর্জনে কিশোর-কিশোরী ও যুবদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
