চরফ্যাশনে মাদককারবারি আটক

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন চর কচ্ছপিয়া বাজার এলাকা থেকে জুয়েল বলি নামে এক মাদককারবারিকে আটক করেছে স্থানীয় ছাত্র-জনতা। পরে তাকে দক্ষিণ আইচা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক জুয়েল বলি চর কচ্ছপিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলম বলির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল ১১টার দিকে চর কচ্ছপিয়া বাজারের পশ্চিম প্রান্তে ব্রিজসংলগ্ন পাকা সড়কে সন্দেহজনক অবস্থায় তাকে আটক করা হয়। স্থানীয়দের দাবি, পরে তল্লাশি চালিয়ে তার মুখের ভেতর থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

দক্ষিণ আইচা থানা সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।