চট্টগ্রামের কর্ণফুলী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো
নগরীর কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকার ১ নম্বর জুটলি ঘাট থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। গতকাল সোমবার দুপুরে পৌনে একটার দিকে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
তার বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর।
নৌ-পুলিশ সদরঘাট থানার ওসি মো. মিজানুর রহমান জানান, কর্ণফুলী নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় মাঝিরা নৌ-পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় জানা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
