ওশান অবজারভেশন অ্যান্ড ডেটা ইনোভেশন সেন্টারের উদ্বোধন

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় সমুদ্র গবেষণা প্রতিষ্ঠান সেকেন্ড ইন্সটিটিউট অব ওশানোগ্রাফির টেকনিক্যাল ও ইনস্ট্রুমেন্টাল সহায়তায় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে বাস্তবায়িত স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ফর মেরিন রিমোর্ট সেন্সিং প্রজেক্ট এর আওতায় চবি ক্যাম্পাসে নির্মিত স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান আজ মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এই বিষয়ে বিস্তারিত জানানোর লক্ষ্যে গতকাল সোমবার বেলা ১১.৩০টায় চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) ও উদ্বোধন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী, মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন, ফিশারিজ বিভাগের সভাপতি, প্রফেসর ড মোহাম্মদ আশরাফুল আজম খান, স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার এর পরিচালক ও উদ্বোধন বাস্তবায়ন কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. মোসলেম উদ্দিন, প্রীতিলতা হলের প্রভোস্ট প্রফেসর ড. কাজী মোহাম্মদ মেজবাউল আলম, সূর্যসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. সৈয়দ মুহাম্মদ শামসুল হুদা, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এজিএম নিয়াজ উদ্দিন প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আনোয়ার হোসেন ও চীনের প্রতিনিধি প্রফেসর ড. মাও ঝিনহুয়া। সংবাদ সম্মেলনে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, চীন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সমুদ্র অর্থনীতিতে এ ওশান অবজারভেশন সেন্টার দারুণভাবে অবদান রাখবে বলে প্রত্যাশা করেন তিনি। সংবাদ সম্মেলনে সঞ্চালনা করেন সূর্যসেন হলের প্রভোস্ট ও উদ্বোধন বাস্তবায়ন প্রচার ও মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর ড. সৈয়দ মুহাম্মদ শামসুল হুদা, লিখিত বক্তব্য পাঠ করেন স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার এর পরিচালক ও উদ্বোধন বাস্তবায়ন কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. মোসলেম উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন চবি সাংবাদিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।