চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ আটক ১

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ হযরত আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৩টার দিকে তাকে আটক করা হয়। আটকৃত হযরত আলীর আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে চুয়াডাঙ্গা সদর থানা ওসি মিজানুর রহমানের নেতৃত্বে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুবদিয়া এলাকা সংলগ্ন চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের উত্তর পাশের রাস্তার উপর একটি ভ্যানকে প্রতিরোধ করে তাকে আটক করেন। তার কাছে থাকা বস্তা থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করে। চুয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আটকৃত হযরত আলী চিহ্নিত মাদক ব্যবসায়ী।