আক্কেলপুরে একদিনে তিন আত্মহত্যা
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর সাড়ে ছয় ঘন্টায় উপজেলায় পৃথক তিনটি স্থান থেকে গতকাল মঙ্গলবার দুই নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। নিহত তিনটি পৃথক পরিবারেরই দাবী তারা আত্মহত্যা করেছে। এ ঘটনায় আক্কেলপুর থানায় তিনটি অপমৃত্যু মামলা হয়েছে।নিহতরা হলেন- আক্কেলপুর পৌর এলাকার খামার কেশবপুর গ্রামের উত্তম চৌধুরীর স্ত্রী গৃহবধূ শ্রীমতি সাবিত্রী চৌধুরী (২৫), উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের আওয়ালগাড়ী বড় মসজিদ এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী বৃদ্ধা বুলি বেওয়া (৭৬) এবং রায়কালী ইউনিয়নের দেওড়া গ্রামের কমল চন্দ্র বর্মনের ছেলে ডেকরেটার শ্রমিক শিপন চন্দ্র বর্মন(২৯)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে সাড়ে ছয় ঘন্টার মধ্যে তিনটি মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এর মধ্যে শ্রীমতি সাবিত্রী চৌধুরী গলায় ফাঁস দিয়েছেন এবং বৃদ্ধা বুলি আক্তার ও শিপন চন্দ্র বর্মন গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, উপজেলার পৃথক তিনটি স্থান থেকে দুই নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় থানায় তিনটি অপমৃত্যু মামলা হয়েছে।
