সৃজনশীল চাঁদপুর গঠনে সেমিনার

প্রকাশ : ১০ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

‘সৃজনশীল চাঁদপুর গঠনে সাংস্কৃতিক ভূমিকা ও আমাদের করনীয়’ শীর্ষক সেমিনার চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।গতকাল অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেড উজলা চাকমার সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রংতুলি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সভাপতি মঈনুদ্দিন লিটন। মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন- সাংস্কৃতিক সংগঠক রফিক আহমেদ মিন্টু, মতলবের সংগঠক দীপক, সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আহবায়ক নাট্য সংগঠক শরীফ চৌধুরী, ফারুক আহমেদ, সাংবাদিক রহিম বাদশা, আলম পলাশ সংগীত নিকেতনের অধ্যক্ষ বিচিত্রা সাহা, নৃত্যাঙ্গণের অধ্যক্ষ রুমা সাহা, সংগীত প্রশিক্ষক ও কন্ঠ শিল্পী মৃনাল সরকার, চিত্রশিল্পী অভিজিত রায়, সাংস্কৃতিক সংগঠক এম আর ইসলাম বাবু, ফরিগঞ্জের সাংস্কৃতিক সংগঠক নুরুন্নবী নোমান, কন্ঠ শিল্পী শাওন পাটওয়ারী, কন্ঠ শিল্পী কন্ঠ শিল্পী সজন সাহা, দীপা রায় চৈতি।