সবুজ ও পরিবেশবান্ধব কর্মসূচির উদ্বোধন

প্রকাশ : ১১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার লক্ষ্যে ‘সবুজ ও পরিবেশবান্ধব কার্যক্রমের’ উদ্বোধন করা হয়েছে।

গতকাল বুধবার সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটসের বাস্তবায়নে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহযোগিতায় বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন বলেন, পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বীরগঞ্জকে একটি পরিবেশবান্ধব ও বাসযোগ্য উপজেলায় পরিণত করা সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই জাহাঙ্গীর বাদশা রনি, বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবু বক্কর সিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার আলী শাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. সাহজিদা হক, ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজিউর রহমান রাজু, নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস এবং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিনুর ইসলাম শাহীনসহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এরিয়া ম্যানেজার রবার্ট কমল সরকার।

আলোচনা সভা শেষে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সবুজ ও পরিবেশবান্ধব কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। পরে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করা হয় এবং শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।