সিরাজগঞ্জে আগুনে ব্যাপক ক্ষতি
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের পৃথক দুটি স্থানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডে প্রায় পৌনে ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকালবুধবার ভোর রাতে সিরাজগঞ্জের কামারাখন্দ উপজেলার জামতৈল পূর্ব বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ভয়াবহ অগ্নিতকান্ডের ঘটনা ঘটে। এ আগুনের লেলিহান ছড়িয়ে পড়লে বাজারের আধুনিক কনফেকশনারি এন্ড রকমারি আসবাবাপত্র, চান সুইটস এন্ড মিষ্টান্ন ভান্ডার, মনোহারী দোকান, সেলুন ঘর, মৃতশিল্পের দোকান, ফ্রিজের মেকানিক্যাল দোকানসহ প্রায় ১০টি দোকান প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। ¯’ানীয় ফায়ার সার্ভিস সদস্যরা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এরআগে মঙ্গলবার দুপুরের দিকে তাড়াশ পৌর শহর এলাকায় শ্রী সম্বু মালের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকান্ড ছড়িয়ে পড়লে গোডাউন, সাংবাদিক বুলবুলের অফিস, কয়েকটি ব্যক্তিগত অফিস ও বাসাবাড়ি পুড়ে গেছে। স্থানীয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থালে গিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
