চাঁদপুরে বকনা বাছুর বিতরণ
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি
জেলাধীন মতলব উত্তর উপজেলায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে চারজন ভিক্ষুককের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে মতলব উত্তর উপজেলা সমাজসেবা কার্যালয় এ কার্যক্রম বাস্তবায়ন করে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। পরিচালনা করেন সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এসময় ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, সরকার ভিক্ষাবৃত্তি বন্ধে বিকল্প কর্মসংস্থানের জন্য উপকরণ দিয়েছে। এই বাছুর লালন পালন করে স্বাবলম্বী হবে, যাতে আর কারো কাছে হাত পাততে না হয়। অবশ্যই এটি একটি প্রসংশনীয় উদ্যোগ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে আজকে চারজন ভিক্ষুককের মাঝে বকনা বাছুর বিতরণ করলাম। তাদেরকে শর্ত দেয়া হয়েছে যাতে আর ভিক্ষাবৃত্তি না করে। এই বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে তারা স্বাবলম্বী হবে।
