গাঁজা চাষ করায় যুবক গ্রেপ্তার
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমারে অভিযান চালিয়ে ৫টি গাঁজার গাছসহ মহিদুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে ডোমার থানার একটি অভিযানিক দল উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের হাসপাতাল পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ দেখতে পায়, মহিদুল ইসলাম(৩০) নামে এক যুবকের বসতবাড়ির পেছন থেকে ৫টি গাঁজার গাছ লাগিয়েছেন।পুলিশ গাঁজার গাছগুলো জব্দ ও ওইবাড়ীর যুবক মহিদুলকে আটক করে।মহিদুল মৃত মজনু মিয়ার ছেলে এবং হাসপাতালপাড়া এলাকার বাসিন্দা। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামীর বসতবাড়ীর পেছন থেকে ৫টি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
