‘ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি
বিএনপির চেয়ারম্যান এর উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন ফারুক এমপি বলেছেন, এখনতো বিনা ভোটের সরকার না, ব্যবসায়ীদের নিরাপত্তার রক্ষার করা আপনার দায়িত্ব। তিনি স্থানীয় চেয়ারম্যান আবদুর রহমান কে উদ্দেশ্য করে এসব কথা বলেন তিনি আরও বলেন, ১শ দিনের দেশ পরিচালনায় বুঝা যায়,বর্তমান সরকার আইন প্রতিষ্ঠার সরকার,আইনের সরকার।
গতকাল শুক্রবার বিকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদে নাগরিক সমাবেশে সেনবাগে ছাতারপাইয়া বাজারে তিনদিনব্যাপী তুচ্ছ ঘটনায় বাজারে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গতকাল অনুষ্ঠিত নাগরিক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন আগামী ভোট ৪ বছর ৭ মাস পরে, এই সময়ের মধ্যে বর্তমান সরকার দেশে যেই পরিবর্তন আনবে, সেই পরিবর্তনে দেশের জনগণ আপনা আপনি ভালো কাজ করবে বলে মন্তব্য করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন, জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মামুন,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান, আনোয়ার হোসেন বাহার, জাহাঙ্গীর আলম মাষ্টার সহ অনেকেই উপস্থিত ছিলেন।
