ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী বাস চালুর দাবি
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী নাইট কোচ ও ডে-কোচ চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি ও সর্বস্তরের জনগণ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকাগামী বাস চলাচল বন্ধ থাকায় ভূরুঙ্গমারীর মানুষকে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। এসময় বাস মালিক সমিতির প্রতি দ্রুত ডে-কোচ ও নাইট কোচ চালু করার আহ্বান জানানো হয়।
মানববন্ধনে উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু ও সদস্য কাজী নিজাম উদ্দিন বক্তব্য রাখেন।
ভোগান্তির শিকার যাত্রী শিরিনা আক্তার বলেন, সরাসরি ঢাকাগামী বাস চালু না থাকায় ছোট ছোট ছেলেমেয়ে নিয়ে এখানে ওখানে গিয়ে গাড়িতে ওঠা অনেক সমস্যা।
সরাসরি বাস চালু থাকলে সুবিধা হতো। সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ বলেন, একটি কুচক্রি মহল কয়েকদিন আগে একটি নাইট কোচে আগুন ধরিয়ে দেয়।
