ফরিদপুর চিনিকলে ইন হাউজ প্রশিক্ষণ

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে গতকাল শনিবার থেকে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। ৯টি চিনিকলের কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তাসহ ব্যবস্থাপক ও উপব্যবস্থাপকদের নিয়ে ইন হাউজ প্রশিক্ষণ গতকাল শনিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (শিল্প মন্ত্রণালয়) ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্বে) এ কে এম বেনজামিন রিয়াজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএসএফআইসি’র প্রধান (সিপিই) ড. জেবুন নাহার ফেরদৌস। ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক তারেক ফরহাদের সভাপতিত্বে কোর্স পরিচালক ছিলেন বিএসএফআইসি’র ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (ব্যবস্থাপনা প্রশিক্ষণ ও উন্নয়ন) সেলিনা আক্তার।

এ সময় বিএসএফআইসি’র মহাব্যবস্থাপক (মিলস ফার্ম) মো. শহিদুল ইসলাম, মহাব্যবস্থাপক (বীজ পরিদর্শন) রওশন আরা আরজু, চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মুহাম্মদ আনিস উজ্জামান, মহাব্যবস্থাপক (অর্থ) খোন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (প্রশাসন) মাসুদ রেজা, মহাব্যবস্থাপক (কারখানা) পুলক কুমার সরকাসহ চিনিকলের সংশ্লিষ্ট বিভাগের কর্মমকর্তাবৃন্দ। তিনদিন ব্যাপী প্রশিক্ষণের প্রথম দিনে প্রশিক্ষনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব, চিনিশিল্পে বর্তমান অবস্থা ও উত্তোরণের উপায়, আখের সেচ প্রদানের প্রয়োজনীয়তা, গুরুত্ব ও খরা প্রতিরোধে করণীয়, উন্নত কৃষিতাত্ত্বিক ব্যবস্থাপনায় আখ চাষের গুরুত্ব, আখের জাত শনাক্তকরণ ও আখের জাতের উপর চিনি আহরণের হারের প্রভাব মূল্যায়ন, পরিচ্ছন্ন বীজ ব্যবহার ও এর গুরুত্ব, খামার ব্যবস্থাপনাও খামার ব্যবস্থাপকের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।