বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে বজ্রপাতে কামরুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার মাইলবাড়িয়া বসতি পাড়া গ্রামের ঘোনার মাঠে। নিহত কামরুল ইসলাম নেপা ইউনিয়নের মাইলবাড়িয়া বসতি পাড়া গ্রামের সিরাজ ভুট্টোর ছেলে।
এলাকাবাসি সূত্রে জানাগেছে, গতকাল শনিবার কামরুল ইসলাম মাঠে ধান রোপণের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
