ফল ও কৃষি মেলা উদ্বোধন
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
শেরপুর প্রতিনিধি
শেরপুরে তিন দিনব্যাপী ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারোমস, স্লোগানে জাতীয় ফল মেলা এবং ‘নিরাপদ কৃষি, নিরাপদ কৃষক, নিরাপদ খাদ্যশস্য, পরিপূর্ণ বাংলাদেশ, স্লোগানে কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ফল মেলা এবং কৃষি মেলা উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। মেলার মূল ফটকে প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিরা ফিতা কেটে মেলা উদ্বোধন শেষে ফল ও কৃষি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদ হলরুমে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাখাওয়াত হোসেন-এর সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
