মঠবাড়িয়ায় মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ : ২১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫০ পিচ ইয়াবাসহ জসিম তালুকদার (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জসিম তালুকদার উপজেলার উদয়তারা বুড়িরচর গ্রামের স্বপন তালুকদারের ছেলে।

থানা সূত্রে জানাগেছে, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার এসআই মোঃ জাফরুল হাসান ও এএসআই মোঃ বেল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার উদয়তারা বুড়িরচর এলাকা থেকে জসিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। মঠবাড়িয়া থানার ওসি রবিউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত জসিম তালুকদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।