ধুনটে ঢলের পানিতে ধসে গেছে ব্রিজ

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে কালেরপাড়া ইউনিয়নের হেউট নগর খালের ব্রীজ ধসে পড়েছে। আষাঢ়ের ঢলের পনির তোড়ে ব্রীজটি ধসে পড়ায় কালেরপাড়া ও নিমগাছি এই দুই ইউনিয়নের ৫ গ্রামের হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র সড়কটি বন্ধ হয়ে পড়েছে। কালেপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন জানান, ২০০১ সালে এ ডিপির অর্থায়ানে হেউটনগর - নিমগাছি সড়কের হেউটনগর খালের উপর ১৫ মিটার ব্রীজ নির্মান করা হয়। দির্ঘদিন ধরে ওই ব্রীজের নীচ দিয়ে খালের পানি গড়ার কারনে ব্রীজটি ঝুকিপুর্ন হয়ে পড়ে। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে অবগত করার হলেও সময় মতো সংস্কার না করায় গত রবিবার ঢলের পানির তোড়ে ব্রীজটি ধসে পড়েছে। উপজেলা এলজিইডি প্রকৌশলী বখতিয়ার হোসেন জানান, ২৫ বছর আগে নির্মান করা ব্রীজটি ইটের গাথুনি দিয়ে নির্মান কাজ সম্পন্ন করা হয়েছিল। ব্রীজটি ঝুকিপূর্ন হলেও সংস্কারের অর্থ বরাদ্দ না থাকায় সময় মতো সংস্কার করা যায় নি। তবে ওই সড়কে আধুনিক প্রযুক্তির ব্রীজ নির্মানের জন্য কর্তৃপক্ষের নিকট চাহিদা প্রেরন করা হয়েছে। হেউট নগর গ্রামের ব্যবসায়ী ছামছুল হক বলেন, ধুনট- বগুড়া সড়কের সংযোগ সড়ক হিসাবে হেউট নগর নিমগাছি সড়কে দিয়ে কালেরপাড়া ও নিমগাছি ইউনিয়নের হেউট নগর, কোদলাপাড়া, রামনগর, ঈশ্বরঘাট ও নিমগাছি গ্রামের হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র সড়ক। এই সড়কের ব্রীজটি ভেঙ্গে পড়ায় হাজার হাজার মানুষেকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।