হালুয়াঘাটে বৃক্ষরোপণ

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহাবুবুল আলম, উপজেলা কৃষি অফিসার মাহাবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল প্রমুখ।