বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের গোসাইরহাটে বিএনপির স্থানীয় একটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে উপজেলার নলমুড়ি ইউনিয়নের হাটুরিয়া বাজার সংলগ্ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ ও ভাঙচুর করে।
দলীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ধুমধাম করে আজের্ন্টিনা ও অস্ট্রিয়ার ফুটবল খেলা দেখেনদলীয় নেতাকর্মী ও স্থানীয় লোকজন। খেলা শেষে সবাই চলে গেলে ক্লাবের কক্ষে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় দুষ্কৃতিকারীরা। এসময় তারা কার্যালয়ে টাঙানো ব্যানার ফেস্টুন বাহিরে ফেলে দেয়। বিষয়টি টের পেয়ে বাজারের পাহারাদাররা এগিয়ে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তারা পানি দিয়ে আগুন নেভায়। বিষয়টি নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে উপজেলা নেতৃবৃন্দ ও পুলিশকে জানায়। তবে আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুরাতন চেয়ার ও ফ্যাস্টুনের কিছু অংশ পুড়ে যায়। এ ব্যাপারে উপজেলা বিএনপির আহ্বায়ক কেএম সিদ্দিক আহম্মেদ বলেন, স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে নলমুড়ি বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের খবর পেয়েছি। মূলত কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারছি না। তবে এমন ঘটনায় আমরা ক্ষোভ প্রকাশ করছি। অগ্নিসংযোগ ও ভাঙচুরের বিষয়ে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে। গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন বলেন, নলমুড়ি ইউনিয়ন বিএনপি স্থানীয় একটি কার্যালয়ে অগ্নিসংযোগ করার খবর পেয়েছি। বিষয়টি আমরা গুরুত্বের সাথে খতিয়ে দেখছি। এখনো পর্যন্ত আমারা কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করব।
