গফরগাঁওয়ে পার্টনার কংগ্রেস
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রান্তিক কৃষকদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, কৃষিতে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ, উৎপাদনশীলতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে গফরগাঁওয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়।
গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর, খামারবাড়ি, ময়মনসিংহহের উপ-পরিচালক কৃষিবিদ মো: এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ অঞ্চলের মনিটরিং অফিসার ড. মো: সালাউদ্দিন কায়সার সিনিয়র ও অতিরিক্ত উপপরিচালক আলমগীর আজাদ। স্বাগত বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাকুরা নামী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা শেখ মো. ইসহাক, ফজলুল হক, শাহ আব্দুল্লাহ আল মামুনসহ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মঞ্জু রানী। এছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষাথী পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে অংশ নেন।
