কুষ্টিয়ায় অনুদানের চেক প্রদান
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব তহবিলের অর্থ থেকে গরীব দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে চিকিৎসা ও শিক্ষার জন্য আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা পরিষদ ভবনে ৬৮ জন গরীব দুঃস্থ অসহায় মানুষের মধ্যে ৯ লাখ টাকার চেক প্রদান করেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এ সময় কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভার:) মো. আব্দুল হাই সিদ্দিকীসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক কর্তব্যও। কুষ্টিয়া জেলা পরিষদের পক্ষ থেকে সবসময় চেষ্টা করা হচ্ছে যেন অসহায় মানুষ তাদের প্রয়োজনীয় সহায়তা পায় এবং স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে। এই আর্থিক সহায়তা হয়তো সাময়িক স্বস্তি দেবে, তবে আমাদের লক্ষ্য হলো তাদের আত্মবিশ্বাস ও জীবনের সংগ্রামে নতুন শক্তি যোগানো। তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে চলেছেন। দেশের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করছেন।
