ইউটিউবারের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার বীরহাটি গ্রামের ছোবহান মেকারের ছেলে ইউটিউবার মোঃ হাদি চকদারের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো, গোলাম মাহবুব খান টাঙ্গাইল সদর থানা আমলি আদালতে ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ৮(১)(২)(৩) ধারা মোতাবেক আমলে নিয়ে ডিবিকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নিদের্শ দেন।
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিষ্টার কায়েস বলেন, কোন ব্যক্তির আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ভাইরাল করা গুরুতর অপরাধ। ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন অথবা কারো অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বিকৃত করে বা উদ্দেশ্য প্রনোদিত ভাবে ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে সম্মান হানী করা দণ্ডনীয় অপরাধ।
এই দুই অপরাধের যে কোন একটি অপরাধ আসামি করলে সেটি হবে ২০১২ সালের পর্নোগ্রাফি আইনের ৮(১)(২)(৩) ধারা মোতাবেক শান্তি যোগ্য অপরাধ।
এবিষয়ে দৈনিক টাঙ্গাইল প্রতিদিনের নির্বাহী সম্পাদক শফিকুল ইসলাম ভূঞা বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই মামলা করেছি। আশা করি আইন অনুযায়ী সুষ্ঠু বিচার পাব।
