ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
বাল্যবিয়ে, শারীরিক শাস্তি ও শিশু শ্রম প্রতিরোধ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তকরণে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ২ দিন ব্যাপী ধর্মীয় নেতৃবৃদের ডিজিটাল প্লাটফর্ম গঠন ও কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে ও সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রামের পক্ষ থেকে এ আয়োজন করা হয়। এতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এপি ম্যানেজার মিল্টন সিংহ এর সভাপতিত্বে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আর,কে বাপ্পা ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম। অনুষ্ঠানের প্রথমদিনে উপস্থিত থেকে বক্তব্যও মাধ্যমে মুলপ্রবন্ধ তুলে ধরেন খুলনা এপিসিও এর সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন দেবহাটা এরিয়া প্রোগ্রাম সুশীলনের উপজেলা ম্যানেজার মামুন হোসেন। ২৩ ও ২৪ জুন এ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম-মহাসচিব অধ্যক্ষ মুফতী মাওলানা শাঈখ মুহাম্মদ উছমান গনী।
